দুর্গন্ধ পেলে মানুষ থুথু ফেলে কেন?
আমরা সবাই দুর্গন্ধ পেলে থুথু ফেলি।তা নিজের ইচ্ছায় অনেক আর অনিচ্চায়।তবে কখনো কি জানতে চেয়েছেন কেন বা দুর্গন্ধ পেলে মানুষ থুথু ফেলে? এর পিছনে কারণ টা বা কি?বা লুকিয়ে আছে কি সাইন্সের কোন কারণ?
তাহলে আসুন জেনে নেওয়া যাক।
এর পেছনে রয়েছে অলফ্যাকটরি কোষ বা স্নায়ু। মস্তিষ্কের সঙ্গে এর সরাসরি যোগাযোগ। ভিন্ন ভিন্ন খাবারের ভিন্ন স্বাদ ও গন্ধ অনুভব করতে সাহায্য করে এই অলফ্যাকটরি স্নায়ু। এই অলফ্যাকটরি কোষের মতো আরও অজস্র অনুভূতি উদ্দীপক কোষ মানুষের নাক, মুখ, গলার সামনের দিকে অবস্থান করে।
আশপাশের কম বা বেশি গন্ধ উৎপাদনকারী পদার্থ এই কোষগুলোকে উদ্দীপ্ত করে তুলে। খাবারের স্বাদের অনেকাংশেই গন্ধের প্রভাব। তাই দুর্গন্ধ পেলে অলফ্যাকটরি কোষের মতো অন্যান্য কোষগুলো অনুভূতি উদ্দীপনা জাগালে আমাদের তা অসহ্য লাগে। আর এ কারণে থুথু আসে।

No comments