বাংলাদেশে প্রথম বারের মত কৃত্রিম হৃদপিন্ড প্রতিস্থাপন!


বাংলাদেশে প্রথম বারের মত কৃত্রিম হৃদপিন্ড প্রতিস্থাপন!








 






বাংলাদেশে প্রথমবারের মতো সফলভাবে মানুষের দেহে কৃত্রিম হৃদপিন্ড (মেকানিক্যাল হার্ট) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে।

বুধবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ৪২ বছর বয়সী এক নারীর মেকানিক্যাল হার্ট ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে সম্পন্ন করেন চিফ কার্ডিয়াক সার্জন ও কার্ডিয়াক সেন্টারের ডিরেক্টর ডা. জাহাঙ্গীর কবির।

ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভলপমেন্টের জেনারেল ম্যানেজার মাসুদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে প্রথমবারের মতো মেকানিক্যাল হার্ট ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে সম্পন্ন করার বিষয়ে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন তারা।



1982 সালে, ইউটাহ বিশ্ববিদ্যালয়ের সার্জনদের দ্বারা বার্নি ক্লার্ক নামে 61 বছর বয়সী রোগীর মধ্যে প্রথম স্থায়ী কৃত্রিম হৃদয় প্রতিস্থাপন করা হয়েছিল। ডঃ উইলেম কোলফ, যার কথা আগে উল্লেখ করা হয়েছে, এই কৃত্রিম হৃদপিন্ডের উপর কাজ করা দলের নেতৃত্ব দিয়েছিলেন।

No comments

Powered by Blogger.