করোনা টিকা দিলে হাত ব্যথা করে কেন?




করোনা টিকা দিলে হাত ব্যথা করে কেন?



কোভিড টিকা শরীরের সাথে একটি কৌশলের আশ্রয় নেয়। টিকা নেওয়ার পর শরীর মনে করে যে সে করোনাভাইরাসের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। এই টিকা তখন সংক্রমণের সাথে লড়াই করার জন্য আমাদের শরীরের রোগ প্রতিরোধী স্বাভাবিক ব্যবস্থাকে টোকা মেরে জাগিয়ে তোলে।


প্রথম প্রতিক্রিয়া হয় বাহুতে যেখানে টিকাটি দেওয়া হয়- ফুলে যায় এবং ব্যথা হয়- কারণ তখন রোগ প্রতিরোধী ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে।


তখন দেহের বাকি অংশে এর প্রভাব পড়তে পারে এবং দেখা দিতে পারে ফ্লুর মতো উপসর্গ যেমন জ্বর, ঠাণ্ডা লাগা এবং বমি বমি ভাব।জ্বালা যন্ত্রণাময় সাড়া দেওয়ার কারণে এরকম হয়।


এটা কাজ করে রাসায়নিক ফায়ার এলার্মের মতো। টিকা দেওয়ার পর শরীরের ভেতরে কিছু রাসায়নিক প্রবাহিত হতে শুরু করে যা দেহকে সতর্ক করে দেয় বলে যে কোথাও সমস্যা দেখা দিয়েছে।


প্রফেসর রাইলি বলেন: "এটা রোগ প্রতিরোধী ব্যবস্থাকে প্রস্তুত করে তোলে এবং আপনার বাহুর চারপাশে যেসব টিস্যু আছে সেগুলোতে রোগ প্রতিরোধী কিছু সেল প্রেরণ করে। সেখানে আসলে কী হচ্ছে সেটা খুঁজে বের করতেই এসব সেল পাঠানো হয়।"


এসব রাসায়নিকের কারণে আমরা অল্প কিছু সময়ের জন্য অসুস্থ বোধ করতে পারি।


সূত্র: বিবিসি

No comments

Powered by Blogger.